730 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলো ভোটের নিরাপত্তার জন্য

2021 এর বিধানসভা নির্বাচন


শনিবার থেকে শুরু হয়ে যাচ্ছে 5 জেলার ভোট পর্ব ।এই ভোট পর্ব থেকেই শুরু 2021 এর বিধানসভা নির্বাচন। নির্বাচনের কথা মাথায় রেখেই নির্বাচনের কড়া নিরাপত্তার কথা মাথায় রেখে 800 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে রাজ্যে।

তবে শনিবার 730 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মজুদ থাকছে। নিরাপত্তার দিক থেকে কোন কমতি না হয় তাই সাত হাজারেরও বেশি রাজ্য পুলিশ মোতায়েন থাকবে বিভিন্ন জেলায় সাথে থাকবেন মহিলা কনস্টেবলের ইন্সপেক্টর। 

পুরুলিয়াতে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে কড়া নিরাপত্তার মধ্যে রয়েছে খাওয়া হয়েছে পুরুলিয়া কে। আজ থেকে বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু হয়ে গেছেগেছে ইতিমধ্যে। 

তবে দেখে নেওয়া যাক কোন জেলার কোন কোন কেন্দ্রে ভোট হবে কালকে,

> পটাশপুর, বান্দোয়ান, বলরামপুর, বাগমুন্ডি, জয়পুর,পুরুলিয়া মানবাজার, কাশিপুর , রামনগর, পাড়া ,রঘুনাথপুর, ঝারগ্রাম, বিনপুর ,গোপীবল্লভপুর , নয়াগ্রাম, কাঁথি, ভগবানপুর , খেজুরি ,এগ্রা,পূর্ব মেদিনীপুর, কেশিয়াড়ী , দাঁতন, খোরাপপুর,গরবেতা, শালবনী।

এছাড়াও বাঁকুড়ার, রানিবাঁধ, শালতোড়া, রায়পুর, ছাতনা এই চারটি কেন্দ্র আছে। ১ হাজার এর বেশী মহিলা কনস্টেবল মোতায়ন করা হয়েছে বাঁকুড়াতে ।

কড়া নিরাপত্তার মধ্যে নির্বাচন পরিচালনা করার জন্য ড্রোন ক্যামেরা ব্যবহার করা হবে বলে জানিয়েছেন রাজ্য পুলিশ।

Post a Comment