Cyclone Yaas Update, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ ঘূর্ণিঝড় ইয়াসের কবলে, দেখে নিন সরকার কি প্রস্তুতি নিলো



Cyclone Yaas Update:  ওড়িশা এবং পশ্চিমবঙ্গ ঘূর্ণিঝড় ইয়াসের কবলে আস্তে চলেছ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল ১১ টায় একটি গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছে।  শীর্ষস্থানীয় সরকারী কর্মকর্তা এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) প্রতিনিধি এই বেঠকে উপস্থিত থাকবেন। স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরাও বৈঠকে যোগ দেবেন। টেলিকম, বিদ্যুৎ, নাগরিক বিমান, ভূ বিজ্ঞান মন্ত্রণালয়ের সচিবরা ঘূর্ণিঝড় ইয়াসের গতিবিধির ওপর করা নজর রাখবেন এবং প্রস্তুতি পর্যালোচনা করবেন বলে জানা যাচ্ছে। 

YASS ঘূর্ণিঝড় যেটি বঙ্গোপসাগরে প্রবাহিত হচ্ছে এবং 26 শে মে সম্ভবত ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানবে।  

মন্ত্রিপরিষদ সচিব রাজীব গৌবার সভাপতিত্বে, শনিবার ঘূর্ণিঝড়ের জন্য কেন্দ্রীয় ও রাজ্য / কেন্দ্রশাসিত সরকার ও সংস্থাগুলির প্রস্তুতি পর্যালোচনা করার জন্য একটি বৈঠক (এনসিএমসি) হয়েছিল। জানা যাচ্ছে সারাদেশে অক্সিজেন উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি হাসপাতাল ও COVID কেয়ার সেন্টারগুলির যাতে তাদের কার্যক্রম সঠিক ভাবে চালিয়ে যেতে পারে তার জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ঘূর্ণিঝড় চলাকালীন পর্যাপ্ত পরিমাণে খাদ্যশস্য, পানীয়জল ও অন্যান্য প্রয়োজনীয় সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।  এছাড়াও  বিদ্যুৎ ও টেলিযোগাযোগ সহ প্রয়োজনীয় পরিষেবা সঠিক ভাবে বজায় রাখার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।



দেখে নেওয়া যাক ঝড় মোকাবিলায় কি কি পদক্ষেপ নেওয়া হলো -

  • আট বন্যা ত্রাণ দল এবং চারটি ডাইভিং দল ওডিশা এবং পশ্চিমবঙ্গে প্রস্তুত করা হয়েছে ।
  • উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলের পাশাপাশি সর্বাধিক ক্ষতিগ্রস্থ অঞ্চলে সহায়তা প্রদানের জন্য চারটি নৌ জাহাজ, Disaster Relief টীম, ডাইভিং এবং চিকিত্সা দল নিয়ে প্রস্তুত রয়েছে।
  • Naval Air স্টেশন্স এ নৌ বিমান প্রস্তুত রাখা হয়েছ। 

Post a Comment