করোনার জেরে রাজ্যে আবার লকডাউন ,জেনে নিন কলকাতায় ই-পাস পাওয়ার পদ্ধতি ।

Kolkata Police


Learn how to get an e-pass in Kolkata


করোনায় সংক্রমণ এবং মৃত্যুর হারে  রাজ্যের মধ্যে কলকাতার স্থান বেশ ওপরের দিকে, কার্যত আজ অর্থাৎ রবিবার ভোর থেকে সম্পূর্ণ লকডাউন জারি করা হয়েছে যার মেয়াদ থাকবে ৩০ মে অবধি বলে জানা গিয়েছে।

এই লকডাউনে শুধু মাত্র জরুরি পরিসেবা আর অনলাইন ডেলিভারি ছাড়া যান চলাচল সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ বলে জানা গিয়েছে, তবে যে কোনো জরুরি পরিসেবার বা অনলাইন ডেলিভারির সাথে যারা যুক্ত ,তাদের জন্য লাগবে বিশেষ ই-পাস, যা পাওয়া যাবে খুব সহজেই অনলাইনের মাধ্যমে। 

ইতিম্যেই ই-পাস দেওয়া চালু হয়ে গিয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে, জেনে নিন কি ভাবে পাবেন ই-পাস।


http://coronapass.kolkatapolice.org  এই সাইটে ভিজিট করার পর নিচে I agree তে ক্লিক করলেই খুলে যাবে একটি অ্যাপ্লিকেশন ফর্ম. সেখানে নাম, ইমেল এড্রেস সহ আরও যাবতীয় কিছু ডিটেলস দিতে হবে ,এরপর ক্যাপচা কোডও এন্টার করতে হবে verification এর জন্য। এই ফর্ম fill up করে সাবমিট করার পর, আপনার ইমেল আইডি এবং এসএমএস এ পেয়ে যাবেন একটি কিউয়ার কোড , যার পর আপনি ই-পাসটি ডাউনলোড করে ফেলতে পারবেন সহজেই। 


তবে শুধু ই-পাস থাকলেই চলবে না , তা যাতে ভালো ভাবে দেখা যায় সেই ব্যাবস্থাও করতে হবে, ই-পাস ভালোভাবে প্রিন্ট আউট করে গাড়ির সামনে লাগিয়া রাখতে হবে , যাতে তা পুলিশের নজরে পড়ে। 

করোনার দ্বিতীয় ঢেউ এর জেরে এই ব্যাবস্থা অত্যন্ত জরুরি বলে মনে করা হচ্ছে।

Post a Comment